ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে সূচক ও লেনদেন দুটোই গতদিনের চেয়ে কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুতে সুচক বাড়লেও ২০ মিনিট পর তা কমতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গত দিনের চেয়ে প্রায় ১০৫ পয়েন্ট কমে ৫ হাজার ২০ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৫৭৩ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে ১৬৫ কোটি টাকা কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দুই দিন সূচকে ঊর্ধ্বগতির পর মঙ্গলবার লেনদেন শেষে সাধারণ সূচক কমে ৫৬ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪.৮৭ শতাংশ বাড়ে। গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন ছিল ৭৯৯ কোটি টাকা যা এর আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে ৬৭ দশমিক ৭৪ শতাংশ বেশি।
এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। তারও আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো লি., তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, যমুনা অয়েল, পিএলএফএসএল, এমজেএল, ডেসকো লি., ইউসিবিএল ও ইউনাইটেড এয়ারওয়েজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, এআইবিএল ১ম ইসলামি মিউচুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট রেনেটা, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, এসিআই জিরো কুপন বন্ড, কনফিডেন্স সিমেন্ট, রেকিট বেঙ্কাইজার, ডেসকো ও ব্র্যাক সেকেন্ড বন্ড।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, বিডি ল্যাম্পস, ইউসিবিএল, সমতা লেদার, ট্রাস্ট ব্যাংক, ইনটেক অনলাইন, স্ট্যান্ডার্ড সিরামিক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, বিডিকম ও পিএফ ১ম মিউচুয়াল ফান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭২১ ঘ.
bdnews24