২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির ওয়েবসাইট সচল

মেয়াদোত্তীর্ণ হওয়ায় অচল হয়ে পড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসির ওয়েবসাইটটি সচল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ হওয়ায় অচল হয়ে পড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসির ওয়েবসাইটটি সচল হয়েছে। মঙ্গলবার দুপুরে ওয়েবসাইটটিতে কোনো তথ্য পাওয়া না গেলেও বিকালে তা সচল দেখা যায়। দুপুরে এসইসির ওয়েবসাইটে (িি.িংবপনফ.ড়ৎম) ঢুকে পুঁজিবাজার সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওপরের দিকে একটি বার্তা ছিল, যাতে লেখা ছিল- ২ এপ্রিল ভোর ৫টায় ডোমেইন নেইম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এটি নবায়ন করতে হবে। এই বিষয়ে তখন যোগাযোগ করা হলে এসইসির মুখপাত্র সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। এরপর বিকালে ওয়েবসাইটটিতে ঢুকলে তা স্বাভাবিক দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৮৪৫ ঘ.