ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা ১৯৯৬ এর সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা, ১৯৯৬ সংশোধনীর উপর জনমত জরিপের পর এ অনুমোদন দেওয়া হল।
অনুমোদিত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭২২ ঘ.
bdnews24