২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির ওয়েবসাইট ‘মেয়াদোত্তীর্ণ’

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটটি ‘মেয়াদোত্তীর্ণ’ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটটি ‘মেয়াদোত্তীর্ণ’ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে এসইসির ওয়েবসাইটে (www.secbd.org) গিয়ে পুঁজিবাজার সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওপরের দিকে একটি বার্তা রয়েছে যাতে লেখা আছে, ২ এপ্রিল ভোর ৫টায় ডোমেইন নেইম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এটি নবায়ন করতে হবে। এসইসির মুখপাত্র সাইফুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাওয়ার কারণ জানাতে পারেননি। তিনি বলেন, “ওয়েবসাইট এর ব্যাপারে আমাদের এমআই ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫০৪ ঘ.