২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনিক্স ফিনান্সের লভ্যাংশ ও রাইট শেয়ার ঘোষণা

শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 05:09 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এছাড়াও পরিচালনা পর্ষদ ১০টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করেছে। রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০ টাকা ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুন বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৪৫ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১০১ ঘ.