২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল হাউজিংয়ের ২০% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এছাড়াও পরিচালনা পর্ষদ ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল বেলা ১২টায় পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০১ ঘ.