ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পিতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ মে বেলা সাড়ে ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার ২-এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ২০ শতাংশ নগদ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০১ ঘ.
bdnews24