২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট্রাল ইন্সুরেন্সের রাইট শেয়ার অনুমোদন

সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 04:54 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশন (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এসইসি সেন্ট্রাল ইন্সুরেন্সকে ১ কোটি ১২ লাখ ৩৩ হাজার ৫৮০টি সাধারণ শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে। সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করে। অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে প্রিমিয়াম ৫ টাকা যোগ করে প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১৫ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৭০০ টাকা ওঠাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১০৪৯ ঘ.