২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিন্ডে বিডির ১০০% নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। লিন্ডে বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। এর জন্য নির্ধারিত স্থান ও সময় পরে জানানো হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২১৯ ঘ.