২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর নির্বাচন রোববার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের চার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের চার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার। চার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। এদের মধ্য থেকে চারজন পরিচালক নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার ১২ পরিচালক ভোট দিয়ে নতুন সভাপতি নির্বাচিত করবেন। ছয় প্রার্থী হলেন, বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন, রয়েল সিকিউরিটিজের এমডি আব্দুল হক, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের এমডি শরিফ আনোয়ার হোসেন, জাহান সিকিউরিটিজের এমডি মো. শাহাজাহান, র‌্যাপিড সিকিউরিটিজের এমডি মো. হানিফ ভুঁইয়া এবং গ্লোবাল সিকিউরিটিজের এমডি হাবিব আবদুল মোস্তাক। বর্তমানের ১২ নির্বাচিত পরিচালকের মধ্য থেকে চারজনের মেয়াদ শেষ হচ্ছে। এরা হলেন, শাকিল রিজভী, মো. শাহাজাহান, আব্দুল হক ও রফিকুল ইসলাম। এদের মধ্য থেকে মো. শাহজাহান ও আব্দুল হক পুনরায় নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিএসই জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।” ভোটার হিসেবে রয়েছেন ডিএসইর ২২৯ জন সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯১৫ ঘ.