২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোম্পানিকে এসইসির শোকজ

আর্থিক বিবরণী জমা দিতে না পারায় পুঁজিবাজারের তালিকাভুক্ত দুটি কোম্পানিকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক বিবরণী জমা দিতে না পারায় পুঁজিবাজারের তালিকাভুক্ত দুটি কোম্পানিকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানি দুটি হল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড । বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। ওয়েবসাইটে বলা হয়, ৩০ জুন, ২০১১ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানি দুটি তাদের নিরীক্ষিত আর্থিক বিবরণী এসইসিতে জমা দিতে পারেনি। বিবরণী জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১১ নভেম্বর। কোম্পানি দুটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে এই কারণ দর্শাও ও শুনানির নোটিশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৩২৮ ঘ.