২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাস্ট ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাস্ট ব্যাংক লিমিটেডের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (এসইসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব দেয়। এসইসি ট্রাস্ট ব্যাংককে ৫ কোটি ৩২ লাখ ২২ হাজার ৫৫০টি সাধারণ শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে। অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে প্রিমিয়াম ১০ টাকা যোগ করে রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। এর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পুঁজিবাজার থেকে ১০৬ কোটি ৪৪ লাখ ৫১ হাজার টাকা ওঠাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬১৩ ঘ.