ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ইউনাইটেড ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ইউনাইটেড ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ মে বেলা ১১টায় ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইউনাইটেড ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও ১০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৫০ ঘ.
bdnews24