ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ইউনাইটেড লিজিংয়ের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ইউনাইটেড লিজিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ এপ্রিল বেলা ১০টায় ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইউনাইটেড লিজিংয়ের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৭৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৩২ ঘ.
bdnews24