ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে লংকাবাংলা ফিনান্সের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
লংকাবাংলা ফিনান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ বেলা ১১টায় গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।
পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারের মার্কেট লট ৫০০টি থেকে ১০০টিতে করারও সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে লংকাবাংলা ফিনান্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও ৫৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৩২ ঘ.
bdnews24