ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভূক্ত ছয়টি কোম্পানির পরিচালক।
শাহজালাল ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, কর্ণফুলী ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স ও প্রাইম ইন্সুরেন্সের পরিচালকেরা সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে শেয়ার কেনার এ ঘোষণা দেন।
শাহজালাল ব্যাংকের করপোরেট উদ্যোক্তা-পরিচালক শামস উদ্দিন খান অ্যান্ড হারুন মিয়া তিন লাখ শেয়ার কিনবেন।
যমুনা ব্যাংকের ছয় লাখ শেয়ার কিনবেন কোম্পানিটির পরিচালক কানুতোষ মজুমদার।
উত্তরা ব্যাকের পরিচালক বদরুন্নেসা ইসলাম এক লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন।
কর্ণফুলী ইন্সুরেন্সের পরিচালক কিনবেন ৫০ হাজার শেয়ার।
প্রাইম ইন্সুরেন্সের উদ্যোক্তা-পরিচালক মাহাবুবা হক ৩ লাখ ৫৬ হাজার শেয়ার কিনবেন।
মার্কেন্টাইল ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ নবী উল্লাহ ৫০ হাজার শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
পুবালি ব্যাংকের উদ্যোক্তা মুসা আহমেদ তার ভাই কবির আহমেদের কাছ থেকে উপহার হিসেবে ৩০ লাখ ২৮ হাজার শেয়ার নেবেন বলে ডিএসইর ওয়েবসাইটে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮০০ ঘ.
bdnews24