ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভূক্ত তিনটি কোম্পানির তিন পরিচালক।
পরিচালকেরা স্ট্যান্ডার্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল-আরাফা ইসলামি ব্যাংক ও অ্যাকটিভ ফাইন কেমিকালসের।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আল-আরাফা ইসলামি ব্যাংকের করপোরেট-পরিচালক মো. এনায়েতুল্লাহ পাঁচ লাখ শেয়ার কিনবেন। বর্তমানে তার কাছে কোম্পানিটির ৭৬ লাখ ৬৪ হাজার ৯৭২টি শেয়ার আছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক পরিচালক ফিরোজুর রহমান কিনবেন দুই লাখ শেয়ার। বর্তমানে তার কাছে কোম্পানিটির ৬৬ লাখ ৬২ হাজার ৬৪০টি শেয়ার আছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক আবদুল মালেক তার কোম্পানির দুই লাখ ৩৫ হাজার শেয়ার কিনবেন। বর্তমানে তার কাছে ৩৯ লাখ ৩ হাজার ২১০টি শেয়ার আছে।
অ্যাকটিভ ফাইন কেমিকালসের পরিচালক মো. সায়াদুর রহমান ৩০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তার কাছে আছে ৮ লাখ ৯৭ হাজার শেয়ার।
বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক সাব্বির আহমেদ তার ভাই পারভেজ আহমেদের কাছ থেকে উপহার হিসেবে ২৭ লাখ শেয়ার নেওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার কাছে আছে ৫৫ লাখ ৫ হাজার ৫০টি শেয়ার।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭১২ ঘ.
bdnews24