২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে সামান্যই

সপ্তাহের প্রথম দিন সামান্য দরপতনের পর সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৩০ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন সামান্য দরপতনের পর সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কিছুটা কমেছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো সূচক কমল। সোমবার লেনদেন শুরুর পর প্রথম ২০ মিনিট সূচক ওপরের দিকে ওঠে। এরপর ধাপে ধাপে সূচক কমতে থাকে। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক গতদিনের চেয়ে ৩০ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ কমে ৪ হাজার ১৮৯ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ২৯টির। লেনদেন হয়েছে প্রায় ২২৯ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা বেশি। গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বগতির পর এ সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ৪৪ পয়েন্ট। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১২ ফেব্র“য়ারি-১৬ ফেব্র“য়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্র“য়ারি থেকে ৯ ফেব্র“য়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। এরও আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৪ ঘ.