২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকাভূক্ত কোম্পানির সুশাসন নীতিমালা সংশোধন হচ্ছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন বাড়াতে এ সংক্রান্ত নীতিমালা আরও যুগোপযোগী করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন বাড়াতে এ সংক্রান্ত নীতিমালা আরও যুগোপযোগী করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রোববার এসইসি ওয়েবসাইটে জনমত জরিপের জন্য ‘কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন’ এর খসড়া জনমত যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে। আগামী ৪ মার্চের মধ্যে এ বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালার খসড়া সংশোধনীগুলো বিজ্ঞাপন আকারে সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। ওই কমিটি নীতিমালাটি সংশোধনের সুপারিশগুলো চূড়ান্ত করে তা কমিশনের কাছে জমা দেয়। কমিটির সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় সংশোধিত নীতিমালাটি অনুমোদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৫২ ঘ.