২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের প্রথম দিন সূচক কমল

গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বগতির পর এ সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৪৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে সূচকের ঊর্ধ্বগতির পর এ সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা কমেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর পাঁচ মিনিটে সূচক কমে প্রায় ৬৫ পয়েন্ট। এরপর সূচকের ওঠানামা চলতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ২১৪ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত আছে ১৬টির। লেনদেন হয়েছে ২১২ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১২ ফেব্র“য়ারি-১৬ ফেব্র“য়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। গত সপ্তাহে হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২১৬টির, কমে ৪২টির এবং অপরিবর্তিত থাকে ৮টির। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ২৮৯ কোটি টাকার শেয়ার যা এর আগের সপ্তাহের চেয়ে ৩৬ শতাংশ বেশি। এর আগের সপ্তাহেও (৫ ফেব্র“য়ারি থেকে ৯ ফেব্র“য়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। এরও আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.