ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ।
২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
ইস্টার্ন ব্যাংক
ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ সকাল সাড়ে ১০টায় ১২৩ ও ১২৫ গুলশান এভিনিউতে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে পহেলা মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইস্টার্ন ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৩১ টাকা ৮২ পয়সা।
ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৫৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে। অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার কোটি টাকা করারও সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ সকাল বেলা ১১টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে প্রাইম ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৪ টাকা ৫৪ পয়সা।
২০১০ সালের সমাপনী বছরে প্রাইম ব্যাংক ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্র“য়ারি।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ব্যাংক এশিয়ার ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৩ টাকা ৯৮ পয়সা।
ব্যাংক এশিয়া ২০১০ সালের সমাপনী বছরে ৪০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
সাইথইস্ট ব্যাংক
সাইথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মার্চ সকাল ১০টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্র“য়ারি।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সাইথইস্ট ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৪ টাকা ৪০ পয়সা।
সাইথইস্ট ব্যাংক ২০১০ সালের সমাপনী বছরে ২০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০০ ঘ.
bdnews24