২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ইন্সুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে প্রাইম ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে প্রাইম ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল বেলা ১১টায় ৬৩ নিউ ইস্কাটনের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইএএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে পহেলা মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে প্রাইম ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫ টাকা ১৭ পয়সা। ইন্সুরেন্স খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭১৩ ঘ.