২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রয়াল ক্যাপিটালের বিরুদ্ধে তদন্ত করছে এসইসি

লংকাবাংলা সিকিউরিটিজের পর অস্বাভাবিক শেয়ার লেনদেনের অভিযোগে রয়াল ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধেও তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 09:50 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লংকাবাংলা সিকিউরিটিজের পর অস্বাভাবিক শেয়ার লেনদেনের অভিযোগে রয়াল ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধেও তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, রয়াল ক্যাপিটাল লিমিটেডের অস্বাভাবিক শেয়ার লেনদেনের ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে এসইসি। রয়াল ক্যাপিটাল লিমিটেডের ডিএসই সদস্যপদ নম্বর ২১। এর আগে বুধবার লংকাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখতে কমিটি গঠন করে এসইসি। পুঁজিবাজারে অস্বাভাবিক দর ওঠানামার কারণ খতিয়ে দেখতে গত ডিসেম্বরেও পাঁচ শীর্ষ ব্রোকারেজ হাউজ ও তাদের কিছু গ্রাহকের বিষয়ে তদন্ত করে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৪৪ ঘ.