ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে গ্ল্যাক্সো স্মিথক্লাইনের পরিচালনা পর্ষদ।
২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এগ্রিল চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে গ্ল্যাক্সো স্মিথক্লাইনের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৪২ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১৮ টাকা ৭ পয়সা।
ওষুধ ও রাসায়নিক খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০১ ঘ.
bdnews24