২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ব্যাংকের ৬৫% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ৬৫ শতাংশ স্টক ডিভিডেন্ট দেওয়ার সুপরিশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ৬৫ শতাংশ স্টক ডিভিডেন্ট দেওয়ার সুপরিশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মার্চ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেইম’ -এ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্র“য়ারি। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ন্যাশনাল ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৫ টাকা ২ পয়সা। ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৯৫ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১২৯ ঘ.