ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভুক্ত ২টি কোম্পানির দুই পরিচালক।
এরা হলেন, উত্তরা ব্যাংকের পরিচালক বদরুন্নেসা ইসলাম, তাকাফুল ইন্সুরেন্সের পরিচালক নাফিসা সালমা এবং শাহজালাল ইসলামি ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তা-পরিচালক শামস উদ্দিন খান অ্যান্ড হারুন মিয়া লিমিটেড।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বদরুন্নেসা ইসলাম উত্তরা ব্যাংকের ২ লাখ ৭০ হাজার শেয়ার কিনবেন। বর্তমানে তার কাছে আছে ৩ লাখ ৩৯ হাজার ৩০৪টি শেয়ার।
তাকাফুল ইন্সুরেন্সের পরিচালক নাফিসা সালমা কিনবেন দেড় লাখ শেয়ার। বর্তমানে তার কাছে কোম্পানির ২ লাখ ৫০ হাজার ২৫০টি শেয়ার আছে।
শাহজালাল ইসলামি ব্যাংকের কর্পোরেট পরিচালক শামস উদ্দিন খান অ্যান্ড হারুন মিয়া লিমিটেড কিনবে তিন লাখ শেয়ার।
বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৫৩ ঘ.
bdnews24