ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ শেয়ারহোল্ডার এবং বিদেশি উদ্যোক্তা-পরিচালকের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ।
২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
তবে দেশি উদ্যেক্তারা এ লভ্যাংশ পাবেন না।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মার্চ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্র“য়ারি।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ডাচ-বাংলা ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪৪ টাকা ৭০ পয়সা।
ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৩২৯ ঘ.
bdnews24