২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন চার পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন চার পরিচালক। এরা হলেন, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক নজরুল ইসলাম, ইসলামিক ফাইনান্স এন্ড ইনভেস্টেমেন্ট লিমিটেডের পরিচালক ফজলুল হক, সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের পরিচালক লুৎফর রহমান এবং যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক একেএম মোশারফ হোসেন । মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নজরুল ইসলাম ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৮০ হাজার শেয়ার কিনবেন। ফজলুল হক ইসলামিক ফাইনান্স এন্ড ইনভেস্টেমেন্ট লিমিটেডের এক লাখ শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। লুৎফর রহমান সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের ৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। একেএম মোশারফ হোসেন যমুনা ব্যাংক লিমিটেডের ৯ লাখ ১৪ হাজার ৩৮১ টি শেয়ার কিনবেন। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৩৬ ঘ.