২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরএকে সিরামিকসের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সিরামিক খাতের আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সিরামিক খাতের আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিটির ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরের জন্য ঘোষিত এ লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকায় উন্নীত করারও প্রস্তাব করেছে। বাংলাদেশে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রথম কোম্পানি হিসেবে ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয় আরএকে সিরামিকস। ২০১১ সালে কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে আয় করেছে ২ টাকা ৯৯ পয়সা, যা এর আগের বছর ছিল ২ টাকা ৮১ পয়সা। সোমবার আরএকে সিরামিকসের শেয়ার দাম ৯ দশমিক ৫৮ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয়েছে ৫১ টাকা ৮০ পয়সায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬২৯ ঘ.