ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভুক্ত ৬ টি কোম্পানির সাত পরিচালক।
এরা হলেন, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক আলমগীর কবির ও রাগিব আলী, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক মনজুরুল আলম, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের পরিচালক নাজমা খান, গ্রিনডেল্টা ইন্সুরেন্সের পরিচালক ইকবাল খান, গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক সারওয়ার আলম এবং কর্নফুলি ইন্সুরেন্সের উদ্যোক্তা-পরিচালক সবিতা ফেরদৌসি
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নাজমা খান এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ১৫ হাজার শেয়ার কিনবেন।
আলমগীর কবির সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চার লাখ শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। রাগিব আলী কিনবেন চার লাখ ৩০ হাজার শেয়ার।
ইকবাল খান গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ১ লাখ ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
সারওয়ার আলম গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেডের ৭০ হাজার শেয়ার কিনবেন।
কর্নফুলি ইন্সুরেন্সের ১০ হাজার শেয়ার কিনবেন সবিতা ফেরদৌসি।
মনজুরুল আলম স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২ লাখ শেয়ার কিনবেন ।
বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৪৩৭ ঘ.
bdnews24