ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ২০ মিনিট ডিএসই সাধারণ সূচক বাড়ে। এর পর ওঠানামার মধ্যে দিয়ে সূচক কমতে থাকে। লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৪৮২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ৫৮৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১০৩টি শেয়ারের, কমে ১৪১টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি।
বুধবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৭৬ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৬০৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দুই দিন সূচক কমার পর মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৬২৮ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসই সাধারণ সূচক প্রায় ৪৫ পয়েন্ট কমে। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ১০৩ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৮৫১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, বিএসসিসিএল, যমুনা অয়েল, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, তাল্লু স্পিনিং, আমরা টেকনোলজি, তিতাস গ্যাস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড এয়ারওয়েজ, আমরা টেকনোলজি, ইউনিক হোটেল, এনসিসি ব্যাংক মি.ফা-১, তাল্লু স্পিনিং, মালেক স্পিনিং, আরএন স্পিনিং, বিএসসিসিএল, সিভিও পিআরএল ও এসআইবিএল।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ডেল্টা স্পিনিং, ইসলামিক ফাইন্যান্স, গ্রামীন-১, লিব্রা ইনফিউশন, জেমিনি সী ফুড, প্রগতি লাইফ, ঢাকা ডাইয়িং, রূপালী ব্যাংক, ইবিএল এনআরবি মি.ফা. ও এফবিএফআইএফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৫ ঘ.
bdnews24