ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ঢাকা ডাইয়িং অ্যান্ড ম্যানুফ্যাক্চারিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ঢাকা ডাইয়িংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর বেলা ১০টায় গাজীপুরের টঙ্গির বাগারের কিউসি নগরে কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ৩০ অক্টোবর।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ঢাকা ডাইয়িংয়ের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ১৩ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১০৩১ ঘ.
bdnews24