২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমলো

সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৭৬ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন সূচকে ঊর্ধ্বগতি নিয়ে লেনদেনের শুরু হলেও দিন শেষে দরপতন হয়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ১৫ মিনিট ডিএসই সাধারণ সূচক বাড়ে। এরপর ওঠানামার মধ্য দিয়ে তা কমতে থাকে। লেনদেন শেষে সূচক পৌঁছায় ৪ হাজার ৫০২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় প্রায় ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ কম। হাতবদল হয় প্রায় ৬০৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৩০টি শেয়ারের, কমে ২৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৮টি। সপ্তাহের প্রথম দুই দিন সূচক কমার পর মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৬২৮ কোটি টাকার শেয়ার। এর মধ্যে দাম বাড়ে ২৪৪টি শেয়ারের, কমে ২৬টির ও অপরিবর্তিত ছিল ৬টির দাম। সোমবার ডিএসই সাধারণ সূচক প্রায় এক শতাংশ বা ৪৫ পয়েন্ট কমে। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ১০৩ পয়েন্ট বা ২ দশমিক ২৩ শতাংশ। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৮৫১ কোটি টাকা। এর আগের সপ্তাহে সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪১ ঘ.