ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফার্মা এইডসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২২ অক্টোবর।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ফার্মা এইডসের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৩০ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৪৪ ঘ.
bdnews24