ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৩৮২ কোটি টাকা। সূচক কমেছে প্রায় ২১ পয়েন্ট।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই ডিএসই সাধারণ সূচক উঠতে শুরু করে। এরপর কয়েক দফা ওঠানামার মধ্য দিয়ে দিন শেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৬৪৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২০.৮ পয়েন্ট কম।
হাতবদল হয় ৬৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১০৫টি শেয়ারের, কমে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
বুধবার সূচক কমে ৩৯ পয়েন্ট। আর হাতবদল হয় ১ হাজার ৪৪ কোটি টাকার শেয়ার।
সব মিলিয়ে গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে কমে ৩৬ পয়েন্ট। গড় লেনদেন হয়েছে প্রায় ৮৫১ কোটি টাকা।
গত সপ্তাহে সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৩৪ ঘ.
bdnews24