২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনমত যাচাইয়ে সংশোধিত মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা

মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা ২০০১ সংশোধনী প্রস্তাব জনমত যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা ২০০১ সংশোধনী প্রস্তাব জনমত যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে। মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ওয়েবসাইটে এ সংশোধনী প্রস্তাব জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হয়। নতুন বিধিমালা অনুযায়ী, মিউচ্যুয়াল ফান্ডগুলো বোনাস হিসেবে ইউনিট বিতরণ করতে পারবে। পাশাপাশি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডগুলো আবার বিনিয়োগের মাধ্যমে তাদের আকার বাড়াতে পারবে। লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে ফান্ডের বার্ষিক আয়ের কমপক্ষে ৭০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণের প্রস্তাব করা হয়েছে সংশোধনী বিধিমালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এসইউ/২২৫১ ঘ.