২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্জিন ঋণের নীতিমালা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন নীতিমালা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন নীতিমালা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ। নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ‘পরিপূণ’ বাস্তবায়নে জন্য কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার তফসিলি ব্যাংকগুলোর প্রতি এক সার্কুলার জারি করে। গত রোববার পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে তহবিলের বিপরীতে বিনিয়োগকারীদেরকে মার্জিন ঋণ দেওয়ার নতুন নীতিমালা অনুমোদন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। নীতিমালা অনুযায়ী, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো আগামী বছরের ৩০ জুন পর্যন্ত গ্রাহককে বর্তমান ১ঃ২ হারে অর্থাৎ গ্রাহকের তহবিলের দ্বিগুণ ঋণ দিতে পারবে। ২০১৩ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে গ্রাহকের তহবিল ও মার্জিন ঋণের অনুপাত দেড়গুণ অর্থাৎ ১ঃ১.৫ হবে। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই হার হবে ১ঃ১ এবং ১ জুলাই থেকে এই হার হবে ১ঃ০.৫ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০৪০ ঘ.