ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে নিজ কোম্পানির শেয়ার কিনবেন আরও ৫ পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে বুধবার এ ঘোষণা দিয়েছেন তারা।
প্রাইম ব্যাংকের পরিচালক ফিরোজা আমিন তার কোম্পানির ২০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম চৌধুরী কিনবেন এক লাখ ২০ হাজার শেয়ার।
গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের পরিচালক ইকবাল খান ৯৮ হাজার শেয়ার কিনবেন ।
কর্ণফুলী ইন্সুরেন্সের উদ্যোক্তা-পরিচালক সবিতা ফেরদৌসি কিনবেন ১০ হাজার শেয়ার।
বিএসআরএম স্টিলস লিমিটেডের ৫ লাখ ৫৬ হাজার ৮২০টি শেয়ার কিনবেন এর পরিচালক আমীর আলী হুসেইন।
বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬২৬ ঘ.
bdnews24