ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও ৩ পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে বুধবার এ ঘোষণা দিয়েছেন তারা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক আবদুল মালেক ২ লাখ শেয়ার কিনবেন ।
রুপালি ইন্সুরেন্সের উদ্যোক্তা-পরিচালক কাজি মনিরুজ্জামান ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
যমুনা ব্যাংকের এক লাখ ১০ হাজার শেয়ার কিনবেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক গোলাম দস্তগীর গাজী।
বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬২৬ ঘ.
bdnews24