২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কেনার ঘোষণা আরও ৪ পরিচালকের

পুঁজিবাজার থেকে শেয়ার কিনবেন ৪ পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারী ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে শেয়ার কিনবেন ৪ পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছেন। সিটি ব্যাংকের ৫ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন উদ্যোক্তা পরিচালক ইভানা ফাহমিদা মোহাম্মদ। প্রভাতী ইন্সুরেন্সের ৬ হাজার শেয়ার কিনবেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক জোয়ার্দার নওশের আলী। প্রাইম ব্যাংকের ২ লাখ ২৫ হাজার শেয়ার কিনবে প্রতিষ্ঠানটির কর্পোরেট পরিচালক ইস্ট কোস্ট শিপিং লাইনস লিমিটেড। ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) ৮ লাখ ৫৮ হাজার ৬৪০টি শেয়ার কিনবে এর কর্পোরেট পরিচালক ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বাজারদরে আগামী ৩০ কার্যদিবসে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা শেষ করেছেন ৭ পরিচালক। গ্রিন ডেল্টার পরিচালক ইকবাল খান ৩১ হাজার শেয়ার কিনেছেন। স্কয়ার ফার্মার ২৫ হাজার করে শেয়ার কেনা শেষ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী, স্যামুয়েল এস চৌধুরী ও রতœা পত্র। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের পরিচালক জাহাঙ্গীর আলম খান তার পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। এছাড়া ইস্টার্ন ব্যাংক লিমিটেড জানিয়েছে, তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আইএলএফএসএলের ৮ লাখ শেয়ার কেনা শেষ করেছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/২০০০ ঘ.