ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতন দিয়েই শেষ হয়েছে সপ্তাহের প্রথম দিনের লেনদেন। সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।
রোববার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ৩১ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ২৪৭ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে ৮০ কোটি টাকা কম।
লেনদেন শেষে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২১৫টির, বেড়েছে ২৯ টির এবং অপরিবর্তিত আছে ১০টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৬৩ পয়েন্ট। বাছাই সূচক (সিএসসিএক্স) ১৬৬ পয়েন্ট কমে ৯২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড।
সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৬৭টির। বেড়েছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।
রোববার ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, আফতাব অটো, আরএন স্পিনিং, স্যোসাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, কেয়া কসমেটিকস ও সায়হাম টেক্সটাইল।
দর বৃদ্ধিতে শীর্ষে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি, আইসিবি প্রথম মিউচুয়্যাল ফান্ড, প্রথম জনতা মিউচুয়্যাল ফান্ড, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি, রেনেটা, নিটল ইন্সুরেন্স, পূবার্নী জেনারেল ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, ডেসকো ও এইচআর টেক্সটাইল।
অপরদিকে দাম কমার শীর্ষে রয়েছে সায়হাম টেক্সটাইল, দ্বিতীয় আইসিবি মিউচুয়্যাল ফান্ড, জুট স্পিনিং, আজিজ পাইপস, অলটেক্স, প্রথম বিএসআরএম মিউচুয়্যাল, ইমাম বাটন, রূপালী ব্যাংক, এপেক্স স্পিনিং, প্রথম প্রাইম মিউচুয়্যাল ফান্ড।
গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজার লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে।
গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৬৫৪ ঘ.
bdnews24