২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার অনুমোদন

আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ারের আবেদন অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ারের আবেদন অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার বিকালে কমিশনের নিয়মিত সভায় রাইট শেয়ারের আবেদন অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র সাইফুর রহমান। প্রতিষ্ঠানটি একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। ১০টা মূল্যের প্রতিটি শেয়ারে ১০ টাকা প্রিমিয়ামসহ মূল্য হবে ২০ টাকা। এর মাধ্যমে মোট ১৩ কোটি ৯১ লাখ ৪১ হাজার ২৩০টি শেয়ারের মাধ্যমে ২৭৮ কোটি ২৮ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা উত্তোলন করা হবে। এই অর্থ প্রতিষ্ঠানটি কারখানা ও যন্ত্রপাতির উন্নয়ন, আগাম কর দেওয়া, অফিস ফ্লোর কেনা এবং চলতি মূলধন খাতে ব্যয় করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৫০৭ ঘ.