২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিন পর সূচক বেড়েছে ডিএসইতে

চারদিন টানা দরপতনের পর বুধবার সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিন টানা দরপতনের পর বুধবার সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার প্রথম ঘণ্টায় সূচকের ওঠানামার পর বেলা ১২টা থেকে ডিএসই সাধারণ সূচক বাড়তে শুরু করে। লেনদেন শেষে সাধারণ সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২২ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ৪০৫ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৯ টির, কমেছে ৭ টির এবং অপরিবর্তিত আছে ৪ টির দাম। ডিএসইতে মঙ্গলবার সাধারণ সূচক ৯৬ পয়েন্ট কমে। সোমবার সূচক কমে ১৬৪ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন রোববার সাধারণ সূচক কমে ৪৯ পয়েন্ট। বৃহস্পতিবার সূচক প্রায় ১৭ পয়েন্টের মতো কমেছিল। এই চারদিনে সাধারণ সূচক কমে ৩২৭ পয়েন্ট। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসিএক্স সূচক ৯৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৪৪ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৪৬ টির, কমে ৩৫ টির এবং বদলায়নি ৯ টির দাম। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজার লেনদেন ও সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (১ থেকে ৫ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ২০৯ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বাড়ে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৯১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪৮ শতাংশ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬০৯ ঘ.