২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতনের ধারা

স্থিতিশীলতার দিকে যাওয়ার পথে আবার হোঁচট খেল দেশের পুঁজিবাজার। মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জাুনয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থিতিশীলতার দিকে যাওয়ার পথে আবার হোঁচট খেল দেশের পুঁজিবাজার। মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচক বাড়লেও বেলা সাড়ে ১১টা থেকে তা কমতে শুরু করে। দিন শেষে সাধারণ সূচক ৯৬ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ১৫৬ পয়েন্ট। এ নিয়ে চারদিনে সাধারণ সূচক কমল ৩২৭ পয়েন্ট। মঙ্গলবার হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। লেনদেন হয়েছে ৪০৭ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১৩১ কোটি টাকা কম। গত বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি টাকার। কিন্তু চারদিনের মাথায় লেনদেন অর্ধেকে নেমে আসা এবং দ্রুত গতিতে সূচকের পতন হতাশ করেছে অনেক বিনিয়োগকারীকে। এদিকে গত চার কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) কমেছে প্রায় ৫০০ পয়েন্টে। মঙ্গলবার সিএসসিএক্স ১৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪৯ পয়েন্টে। হাতবদল হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫৪৬ ঘ.