২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর উন্নয়নে ঋণ সহায়তা দেবে এডিবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উন্নয়নে ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উন্নয়নে ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে এডিবির আবাসিক প্রতিনিধি থেভাকুমার কান্দিয়াহ সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান। এডিবির আবাসিক প্রতিনিধি বলেন, “ডিএসইর কার্যক্রম নিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে। ডিএসইকে এডিবি ক্যাপিটাল মার্কেট প্রোগ্রাম ঋণ দেওয়ার পরিকল্পনা করছে। পুঁজিবাজারের উন্নয়নে আমাদের বিশেষজ্ঞরা পরবর্তী কর্মসূচি নির্ধারণে পরিকল্পনা প্রণয়ন করছেন।” তিনি আরও বলেন, “ডিএসইর ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারেও এডিবি কাজ করছে। আগামী মাসের শেষ দিকে সরকারের কাছে এ ব্যাপারে একটি সুপারিশ দেওয়া হবে। সরকার ও ডিএসই কর্তৃপক্ষ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসই সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসএফ/এসইউ/১৬০৫ ঘ.