২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: লেনদেন ও সূচক কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন ও সূচক দুটোই কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন ও সূচক দুটোই কমেছে। বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী সূচক দিয়ে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১২টা থেকে সূচক নীচের দিকে নামতে থাকে। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৬ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ৬৭৮ কোটি টাকার শেয়ার যা গতদিনের লেনদেনের চেয়ে ১২৯ কোটি টাকা কম। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৩ টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত আছে ২০টির দাম। বুধবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৮২ পয়েন্ট। লেনদেন হয় ৮০৭ কোটি ৮২ লাখ টাকা। মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৬৭ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৭১০ কোটি কোটি টাকা। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে। লেনদেন হয় ৫৯৪ কোটি টাকার। রোববার বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ৯৪ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬৬৯ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১১ ঘ.