২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারেই সূচক লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০১ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৭১০ কোটি কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১১৬ কোটি টাকা বেশি। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২০০ টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ১৭টির দাম। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ১৩৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৮৪৪ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৬২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি। সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৭ টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত আছে ৭টির দাম। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে। লেনদেন হয় ৫৯৪ কোটি টাকার। রোববার বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ৯৪ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬৬৯ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫২৮ ঘ.