ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভুক্ত চারটি কোম্পানির চার পরিচালক।
এরা হলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক মো. ইউসুফ চৌধুরী, ফিনিক্স ইন্সুরেন্সের পরিচালক ইভানা ফাহমিদা মোহাম্মদ, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক জোৎøা আরা কাশেম এবং তাকাফ্ফুল ইসলামি ইন্সুরেন্সে লিমিটেডের পরিচালক নাফিসা সালমা ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইউসুফ চৌধুরী স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ লাখ ৫০ হাজার ৫০০ শেয়ার কিনবেন।
ইভানা ফাহমিদা মোহাম্মদ ফিনিক্স ইন্সুরেন্সের এক লাখ শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
জোৎøা আরা কাশেম সাউথইস্ট ব্যাংকের ৩ লাখ ৩৩ হাজার শেয়ার কিনবেন।
নাফিসা সালমা তাকাফ্ফুল ইসলামি ইন্সুরেন্স লিমিটেডের ৫০ হাজার শেয়ার কিনবেন।
বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫০৬ ঘ.
bdnews24