ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সপ্তাহের দ্বিতীয় দিন সূচক ও লেনদেন দুটোই কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার প্রথম ঘণ্টায় সূচক বাড়লেও, বেলা ১২টা থেকে সূচক কমতে থাকে। এক পর্যায়ে তা গতদিনের চেয়ে নীচে নেমে যায়।
লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হয়েছে ৫৯৪ কোটি টাকার শেয়ার যা গতদিনের লেনদেনের চেয়ে ৭৫ কোটি টাকা কম।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ১০টির দাম।
রোববার বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ৯৪ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬৬৯ কোটি টাকা।
বৃহস্পতিবার গত বছরের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বাড়ে।
টানা প্রায় এক বছর ধরে দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর ২৩ নভেম্বর পুঁজিবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সরকারে বিভিন্ন পদক্ষেপে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে অস্থিরতা কমে আসতে শুরু করেছে বলেই মনে করছেন বাজার সংশি¬ষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৫ ঘ.
bdnews24