২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক লেনদেন দুটোই বেড়েছে

বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। সাধারণ সূচকে যোগ হয়েছে ৯৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। রোববার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৬৬৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১০ কোটি টাকা বেশি। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯৬ টির, কমেছে ৬০টির এবং বদলায়নি ৫টির দাম। বৃহস্পতিবার গত বছরের শেষ কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় ৫৫৯ কোটি টাকার শেয়ার। টানা প্রায় এক বছর ধরে দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর ২৩ নভেম্বর পুঁজিবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সরকারে বিভিন্ন পদক্ষেপে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে অস্থিরতা কমে আসতে শুরু করেছে বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.